বিএফআইএ 'জীবনঢুলী'

তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবনঢুলী এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটে (বিএফআই)। রাজধানীর ১৬০ লেক সার্কাস কলাবাগান ঠিকানার বিএফআইয়ে জীবনঢুলী প্রদর্শিত হচ্ছে প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়। সরকারি অনুদানে তৈরি ছবিটি প্রযোজনা করেছে কিনো-আই ফিল্মস। ছবিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, রামেন্দু মজুমদার, ওয়াহিদা মল্লিক, চিত্রলেখা গুহ, জ্যোতিকা জ্যোতি, প্রাণ প্রমুখ।