
ব্রাজিলে ১২ জুন শুরু হচ্ছে ‘বিশ্বকাপ ফুটবল ২০১৪’। ব্রাজিলের ১২টি স্টেডিয়ামে আয়োজিত ৩২টি দলের ৬৪টি খেলা সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি।
মাছরাঙা টিভি ও গাজী টিভি কর্তৃপক্ষ জানায়, খেলার পাশাপাশি আরও থাকবে বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি খবর আর টক শো। টক শোয় অংশ নেবেন দেশবরেণ্য বিভিন্ন ফুটবলার।