বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জের বামনশুর দেওয়ান বাড়িতে আজ মঙ্গলবার রাতে বসবে আধ্যাত্মিক গানের আসর। মালেক দেওয়ান স্মৃতি সংসদের আয়োজনে রাত নয়টায় শুরু হবে এ অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা লোকগানের শিল্পীরা এই আসরে গান করবেন বলে জানান বাউল আরিফ দেওয়ান। তিনি জানান, গানের আসরের আগে সন্ধ্যায় আলফু দেওয়ান: জীবন ও সংগীত বইয়ের মোড়ক উন্মোচন করবেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। ভোর পর্যন্ত গানের আসর চলবে বলে জানানো হয়।