
অভিনেত্রী হিসেবে সিনেমায় নাম লেখাচ্ছেন না মেহ্রীন। তিনি গানের মানুষ হয়েই থাকছেন। সেই বেশেই তাঁকে দেখা যাবে বড় পর্দায় পুত্র ছবিতে। এ ছবিতে নিজের গাওয়া একটি গানের সঙ্গেই ঠোঁট মেলাতে দেখা যাবে মেহ্রীনকে। গত সপ্তাহে ছবির ওই অংশের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। গতকাল মুঠোফোনে মেহ্রীন বললেন, ‘যেদিন গানটিতে কণ্ঠ দিয়েছি, শুনি এর পরদিনই শুটিং। আমার অংশটুকু খুবই জাঁকজমকপূর্ণ ছিল। আমার পোশাক ছিল লাল। সবকিছু মিলে দারুণ লেগেছে।’
মেহ্রীনের গাওয়া এ গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আজম বাবু।
মেহ্রীন জানান, শুটিংয়ে তাঁর সঙ্গে আরও অংশ নিয়েছেন ফেরদৌস আর শেওতি।