ভারতে অ্যাশটন কুচার

স্টিভ জবসকে নিয়ে তৈরি ছবিতে তাঁর ভূমিকায় অভিনয় করছেন অ্যাশটন কুচার। আর সে জন্য এখন ভারতে এসেছেন তিনি। দিল্লির পুরোনো এলাকার অলিগলিতে শুটিং করছেন এখন। উত্তরাখন্ড ও ঝাড়খন্ডেও শুটিং হবে ছবিটির। ৩৫ বছর আগে ভারতে এসেছিলেন স্টিভ জবস। জোশুয়া মাইকেল স্টার্ন পরিচালিত জবস: গেট ইন্সপায়ার্ড নামের ছবিটি এ বছরের শেষ দিকে মুক্তি পাবে। এনডিটিভি।