মকবুল ফিদা হুসেনের সঙ্গে এ আর রহমান

৯৫ বছর বয়সেও থেমে নেই তাঁর নিত্যনতুন ভাবনা। ব্যতিক্রমী চিন্তাধারায় বিশ্বাসী শিল্পী মকবুল ফিদা হুসেন এখন ব্যস্ত অভিনব এক শিল্প স্থাপনের কাজে। কাচের তৈরি চার-চারটি বিশাল ঘোড়া আর ঝাঁ চকচকে রেসিং কার। সঙ্গে জুতসই সাউন্ডট্র্যাক। এসব কিছু মিলিয়ে অভিনব এক মাল্টিমিডিয়া শিল্পকর্ম স্থাপনের কাজে হাত দিয়েছেন তিনি। সাউন্ডট্রেকের কাজটা করার জন্য সঙ্গে নিয়েছেন এ আর রহমানকে। এই মুহূর্তে লন্ডনে আছেন মকবুল ফিদা হোসেন। সেখানে ঘোড়ার কাচের ভাস্কর্য তৈরির কাজ চলছে। তারই তদারক করছেন তিনি। এ ছাড়া সুবিশাল এক চিত্রকর্মে ভারতের চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরার চিন্তাভাবনাও আছে এই শিল্পীর মাথায়।