আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক সংগীত অনুষ্ঠান করবে প্রয়াত শিল্পী ‘মান্না দে’র স্মরণে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে প্রথম আলো।