
আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলামের তিনটি আবৃত্তির অ্যালবামের মোড়ক উন্মোচন হচ্ছে আজ। অ্যালবাম তিনটি হলো ‘অভিজ্ঞান আগামী পৃথিবীর’, ‘অগ্নি জলে কবিতা কমল’ ও ‘কথোপকথন’। এ উপলক্ষে আজ বিকেল সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে একটি আবৃত্তি পরিবেশনার আয়োজন করা হয়েছে। এতে মাহিদুল ইসলাম তাঁর কিছু নির্বাচিত কবিতা আবৃত্তি করবেন। এটি এ শিল্পীর ১৩তম একক আবৃত্তি পরিবেশনা।
এ আয়োজনে তিনটি আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন লেখক ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক। শিল্পী মাহিদুল ইসলাম তাঁর নতুন অ্যালবাম প্রসঙ্গে জানান, তিনটি অ্যালবাম তিন ধরনের কবিতা নিয়ে সাজানো হয়েছে।