ম্যাজিক ম্যান

চ্যানেল আইতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ম্যাজিক ম্যান। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে অভিনয় করেছেন সামিহা, সজল, লুৎফর রহমান, মাহবুবা রেজানুর প্রমুখ। বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীকে বিয়ে করতে চায় ৬০ বছরের এক বৃদ্ধ। এই তরুণী আবার ভালোবাসে আরেকজনকে। তার পরও প্রভাব-প্রতিপত্তির কারণে ওই বৃদ্ধের সঙ্গে তরুণীর অসম বন্ধন তৈরি হয়। এটা কি ভালোবাসা, নাকি অন্যকিছু—দুজনের কেউই তা বুঝতে পারে না।