কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবি বাছাই করবেন তাঁরা
কান চলচ্চিত্র উৎসবে সেরা ছবি বাছাই করবেন তাঁরা

৭৪তম কান চলচ্চিত্র উৎসব

যাঁরা বাছাই করবেন সেরা ছবি

৭৪তম কান চলচ্চিত্র উৎসবের সেরা ছবি বাছাইয়ের নেতৃত্বে আছেন মার্কিন নির্মাতা স্পাইক লি। এবার বাকি সদস্যদের নামও ঘোষণা করল কান কর্তৃপক্ষ। নয়জন বিচারকের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ। নির্মাতা ও অভিনয়শিল্পীর পাশাপাশি আছেন সংগীতশিল্পীও। সেরা ছবি বাছাই করতে তাঁদের দেখতে হবে ২৪টি ছবি। চলুন জেনে নেওয়া যাক সদস্যদের পরিচিতি।

স্পাইক লি, পরিচালক (যুক্তরাষ্ট্র)
মাতি দিওপ, পরিচালক (সেনেগাল, ফ্রান্স)
মিলেন ফারমা, সংগীতশিল্পী ও গীতিকার (কানাডা, ফ্রান্স)
ম্যাগি জুলনহল, অভিনেত্রী, প্রযোজক, চিত্রনাট্যকার, পরিচালক (যুক্তরাষ্ট্র)
জেসিকা হাউসনা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার (অস্ট্রিয়া)
মেলানি লোঁহ, অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রনাট্যকার (ফ্রান্স)
ক্লেবে মেন্দোসা ফিও, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার (ব্রাজিল)
তাহের রহিম, অভিনেতা (ফ্রান্স)
সুং গাং গো, অভিনেতা (দক্ষিণ কোরিয়া)