রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে কলকাতার নাটকের দল রঙ্গকর্মী আয়োজন করেছে ‘রবীন্দ্র রঙ যাত্রা’ নাট্যোৎসব। পাঁচ দিনের এই উৎসব শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি। উৎসবে বাংলাদেশের নাটকের দল পালাকারকে আমন্ত্রণ জানানো হয়েছে।পালাকারের শামীম সাগর জানিয়েছেন, উৎসবে তাঁরা দলের নতুন নাটক বাংলার মাটি বাংলার জল মঞ্চস্থ করবেন। কলকাতার রবীন্দ্রসদন ও সল্টলেকে নাটকটির দুটি প্রদর্শনী হবে।নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। এ কাজে তাঁকে সহযোগিতা করেছেন আমিনুর রহমান মুকুল।