রাইমস্ অব লাইফ

বিয়েবাড়ি মানেই আনন্দ আর আনন্দ। বর-কনে নিয়ে হইহুল্লোড়ে বিয়েবাড়ি হয়ে ওঠে যেন উৎসবের প্রতিশব্দ। আর আলোকচিত্রীর ক্যামেরায় বন্দী হয়ে স্মৃতির ফ্রেমে বাঁধা থাকে বিয়ের প্রতিটি মুহূর্ত। বিয়ের ছবি এবং উৎসবের নানা অনুষঙ্গ নিয়ে গতকাল ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী রাইমস্ অব লাইফ। প্রদর্শনী আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।