আজ মেরিল-প্রথম আলো পুরস্কার

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই পর্দা উঠবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’-এর। আয়োজনের মহড়া চমকে ঠাসা। ঈদের কাজের ব্যস্ততার ফাঁকেও মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মহড়া নিয়ে তারকাদের উত্তেজনা আর প্রস্তুতির শেষ নেই।  ২৬ এপ্রিল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ অনুষ্ঠান শুরু হবে। আসুন, দেখে নেওয়া যাক কেমন চলছে প্রস্তুতি।
শেষ মুহূর্তের প্রস্তুতিতে তমা, ঐশী ও টয়া
শেষ মুহূর্তের প্রস্তুতিতে  তমা, ঐশী ও টয়া
চলছে মহড়া...
দলীয় নৃত্যের মহড়ার ফাঁকে ফাঁকে ছবি তোলা।
মহড়ার প্রয়োজনে করা হচ্ছে ভিডিও ধারণ।
নাচের প্রপস নিয়ে শিল্পীরা।
গানের মহড়ায় শেষবারের মতো কণ্ঠ ঝালিয়ে নিচ্ছেন শিল্পীরা।
চলছে মঞ্চ তৈরির কাজ।
মূল মঞ্চ তৈরিতে আয়োজকদের ব্যস্ততা।
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মহড়ার ফাঁকে মজা করছেন টয়া।