
পবিত্র ঈদ সামনে রেখে তৈরি হচ্ছে রেডিও সিনেমা। বাংলা সিনেমার আদলে বানানো হচ্ছে তা। বাংলা সিনেমার মজার মজার সংলাপ আর মজার কিছু বিষয়বস্তু উপস্থাপন করা হবে এই রেডিও সিনেমায়। এ ছাড়া এই সিনেমাতে থাকছে একটি প্যারোডি গান। সব মিলিয়ে বেশ কিছু চমক থাকছে এতে।
জাগো এফএম নিবেদিত, আরজে মেঘলা প্রযোজিত এবং আরজে নীলাঞ্জনা পরিচালিত এই সিনেমার নাম ‘প্রেমের জোয়ার- দ্য লাভ’। এই রেডিও সিনেমায় অভিনয় করেছেন জাগো এফএমের আরজে উদয়, আরজে মেঘলা, আরজে নীলাঞ্জনা, আরজে অপূর্ব এবং জাগো এফএমের অন্যরা।
এ ব্যাপারে আরজে মেঘলা বলেন, ‘সবাই কাজ করতে গিয়ে বলেছেন, এটা একটা নতুন অভিজ্ঞতা। কাজটা করতে গিয়ে অনেক কিছু শেখার পাশাপাশি অনেক মজা পেয়েছি। এটা একটা মিষ্টি প্রেমের কাহিনি।’