নিজের ফিটনেসভিডিও জনসমক্ষে প্রচারের ব্যাপারে এতদিন রাজি হননি লারা দত্ত। অবশেষে সেই গোপন রহস্যের জাল হয়তো খুব শিগগির ছিঁড়ছে। বলিউডি এই অভিনেত্রী কী করে নিজের ‘ফিটনেস’ ধরে রাখছেন, তা দেখা যাবে শরীরচর্চাবিষয়ক একটি ডিভিডিতে। এ বছরই বাজারে ছাড়া হবে তা। আর ভিডিওটি প্রযোজনা করেছেন লারার বন্ধু টেনিস তারকা মাহেশ ভুপতি। ওয়েবসাইট।