শরৎ উৎসব আজ

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আজ শুক্রবার শরৎ উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে। অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায়, চলবে দিনভর। এতে থাকবে একক ও সমবেত গান, নৃত্য, আবৃত্তি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শরৎ কথন। বিজ্ঞপ্তি।