রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য কণিকা বন্দ্যোপাধ্যায়কে (মোহর) নিয়ে এবার শান্তিনিকেতনে গড়া হচ্ছে ‘মোহর সংগ্রহশালা’। কবিগুরুর ১৫০তম জন্মবর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতনের গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গনে আয়োজন করা হয় ‘শতকণ্ঠে রবিঠাকুরের গান’-এর ডিভিডি প্রকাশ অনুষ্ঠান। অনুষ্ঠানে এই ‘মোহর সংগ্রহশালা’ গড়ার ঘোষণা দিয়েছে বৈদ্যবাটি উৎসব কমিটি। শান্তিনিকেতনে রবীন্দ্রসংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘আনন্দধারা’তেই গড়া হবে এই সংগ্রহশালা।