‘শিশুরাই সুন্দর’ নামের শিশুদের আঁকা ছবির নবম প্রদর্শনী শুরু হচ্ছে আজ শুক্রবার। ধানমন্ডির দৃক গ্যালারিতে বেলা সাড়ে ৪টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক এম আর খান। শিল্পী আবু সেলিম ১৯৯৯ সাল থেকে শিশুদের এই প্রদর্শনীর আয়োজন করে আসছেন।প্রদর্শনী চলবে ৫ এপ্রিল পর্যন্ত।