চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিন ছিল মঙ্গলবার। ঢাকার চারটি কেন্দ্র সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার, আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি ও উত্তরা শাখা, ধানমন্ডির রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার এবং সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৮টি দেশের প্রায় ৩০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।