শুটিং সঙ্গী

চরিত্রানুযায়ী পোশাক কিংবা মেকআপ বক্স তো আছেই। এসবের বাইরেও শুটিংয়ের সময় তারকাদের সঙ্গী হয় অনেক কিছু। অনেকটা অভ্যাস, অনেকটা প্রয়োজন—সব মিলিয়েই শুটিং-সঙ্গী নানা ধরনের জিনিসপত্র। এই নিয়েই আমাদের ধারাবাহিক আয়োজন।

মিলন
মিলন

মিলন
‘আমার শুটিং-সঙ্গী ড্রাইভার!’ হাসতে হাসতেই বললেন আনিসুর রহমান মিলন। অবশ্য মিলনের দাবি, শুধু গাড়ি চালক নন উনি, মিলনের সহকারীও। জানালেন, শুটিংয়ে যাওয়ার সময় ছোট্ট একটি ব্যাগ রাখেন সঙ্গে। আর ব্যাগের মধ্যে থাকে মুঠোফোন, চার্জার, মানিব্যাগসহ বিভিন্ন ধরনের কার্ড।

অপর্ণা

অপর্ণা

শুটিং ইউনিটে খাবার নিয়ে যেতে একদমই পছন্দ করেন না অপর্ণা ঘোষ। শুটিংয়ের খাবার খেতেই পছন্দ করেন। তবে সঙ্গে নিয়ে যান মেকআপ বক্স, পানি আর একটা জুয়েলারি বক্স। শুটিংয়ের প্রয়োজনীয় পোশাক নিয়ে যান সঙ্গে করেই।