মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সোমবার বিকেলে বধ্যভূমিসংলগ্ন বটতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মোৎসব উদ্যাপন করা হয়েছে। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শ্রীমঙ্গল শাখা এ উৎসবের আয়োজন করে। পরিষদের খুদে শিল্পীদের সমবেত সংগীত, কবিতা ও নৃত্য দিয়ে সাজানো এ অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে উঠেছিল।