
গত ২১ মার্চ সুপ্রিম কোর্ট ১৯৯৩ সালে মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় অস্ত্র আইনে সঞ্জয় দত্তের সাজা বহাল রাখেন। তবে তাঁর কারাদণ্ডের সময়সীমা কমিয়ে পাঁচ বছর করা হয়। এরই মধ্যে দেড় বছর কারাভোগ করেছেন সঞ্জয়। তাঁকে আরও সাড়ে তিন বছর কারাভোগ করতে হবে। আনন্দবাজার অনলাইন।