সময় বাড়ল 'হুমায়ূন আহমেদ একক বইমেলা'র

প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ৬৫তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে ১৩ নভেম্বর শুরু হয়েছে ‘হুমায়ূন আহমেদ একক বইমেলা’। গতকাল ছিল মেলার শেষ দিন। তবে এ সময় দুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু হুমায়ুন আহমেদের বই নিয়ে আয়োজিত এ বইমেলায় অংশ নিচ্ছে ১৬টি প্রকাশনা সংস্থা।