থিয়েটারওয়ালা সিলেট আয়োজন করেছে ‘নাট্যপার্বণ এবং বর্ষপূর্তি উৎসব’। গতকাল মঙ্গলবার বিকেলে তিন দিনের এই উৎসব শুরু হলো সিলেট সাইফুর রহমান মিলনায়তনে। জানা গেছে, এই উৎসবে বটতলা ধামাইল ও খনা নাটকের চারটি প্রদর্শনী করবে।উদ্বোধনের পর বিকেল সাড়ে তিনটা ও সন্ধ্যা সাতটায় থিয়েটারওয়ালা সিলেট মঞ্চস্থ করে শ্রীকৃষ্ণ কীর্তন। নাট্যরূপ দিয়েছেন বড়ু চণ্ডীদাস, নির্দেশনা দিয়েছেন সামিউন জাহান।আজ বুধবার বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে ধামাইল। লিখেছেন চন্দন পাল আর নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ রাফী। কাল বৃহস্পতিবার একই সময়ে মঞ্চস্থ হবে খনা। নাটকটি লিখেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।