সংগীতশিল্পী ভুপেন হাজারিকা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকেরা বলেছেন, তাঁর প্রাথমিক বিপদ কেটে গেছে। শুক্রবার তিনি বিছানা থেকে উঠে চেয়ারে কিছু সময়ের জন্য বসতে পেরেছেন। তাঁর হূদ্যন্ত্র ও রক্তচাপ ঠিকঠাক কাজ করছে। তবে তাঁকে এখনো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।মঙ্গলবার গভীর রাতে হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে দ্রুত মুম্বাইয়ের আন্ধেরীর কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়।