হলিউডের অ্যানিমেশন ছবি ডেস্পিকেবল মি ২ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে গত ৩ জুলাই। আজ থেকে ছবিটি দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে। মুক্তির পরই হলিউড টপচার্টের দ্বিতীয় স্থানে চলে আসে পিয়ারি কফিন ও ক্রিস রেনাডের যৌথ পরিচালনার এই ছবিটি। প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় হয় সোয়া আট কোটি ডলার।