বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিককেন্দ্র গুলশান-১-এর বেঙ্গল আর্ট লাউঞ্জে ‘১/২৫’ শীর্ষক ১৭ দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে গতকাল থেকে। এর উদ্বোধন করেন বাংলাদেশে ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাওস্তো গডয়। সদ্যপ্রয়াত শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ২৫ জন বিশিষ্ট শিল্পীর ৩৪টি ছাপচিত্র নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর পরিচালক অধ্যাপক মাহমুদুল হক ও বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক লুভা নাহিদ চৌধুরী। প্রদর্শনী আগামী ৭ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।