ঢাকার মঞ্চে এসেছে আরেকটি নতুন নাটক। মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চে এনেছে নীলাখ্যান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম জামান লিখেছেন নাটকটি। একই বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান দিয়েছেন নির্দেশনা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।