ছবির কাজ শুরু হতে এখনো অনেক দেরি। এরই মধ্যে অভিনয়ের জন্য তিন হাজার ৭০০ আবেদন, ছয় হাজার ছবি ও ভিডিও ক্লিপস জমা পড়েছে ওয়েবসাইটে। পরিচালক আশুতোষ গোয়ারিকর গৌতম বুদ্ধের ওপর একটি ছবি বানাবেন। এ জন্য সম্প্রতি তিনি একটি ওয়েবসাইট খুলেছেন। সেই ওয়েবসাইটেই এসব আবেদন জমা পড়েছে। ছবিতে রাজকুমার সিদ্ধার্থের জীবন ও আলোর পানে তাঁর যাত্রা তুলে ধরা হবে। ছবির নাম বুদ্ধ। এমন একটি ঐতিহাসিক ও মহামানব ধাঁচের চরিত্রের জন্য জুতসই একজন মানুষ খুঁজছেন আশুতোষ। ওয়েবসাইট।