'ভালো নেই নদী'

গতকাল ছিল নদী দিবস। এ উপলক্ষে নদীনির্ভর জনপদ আর নদীর বিপন্নতার গল্পগুলো নিয়ে শুরু হয়েছে ‘নদ-নদীর আলোকচিত্র’ শীর্ষক প্রদর্শনী। আয়োজন করেছে সামাজিক সংগঠন নোঙর।

গতকাল রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের লবিতে চার দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা।