বলা হয়, তারকারা যখন লালগালিচায় আসেন, তখন শুধু ফ্যাশন নয়, সাহস ও ব্যক্তিত্বও প্রদর্শিত হয়। তবে বিশেষ করে কিছু পোশাক সব সময়ই নজর কেড়ে নেয়। সেগুলো নিয়ে তৈরি হয় বিতর্ক। পিপল ডটকম এসব ছবিকে বলছেন ‘নেকেড ড্রেস’। তবে লালগালিচাসহ নানা আয়োজনে তারকাদের এসব ছবি তাঁদের ব্যক্তিত্বকেই বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। কেউ কেউ বিতর্কিত নেকেড ড্রেসগুলোকে মনে করে ‘সাহসিকতার প্রতীক’ হিসেবে। কেউ আবার ফ্যাশনের নতুনত্বের কথা বলেন।
