লাল শাড়িতে আইশা, গরমে নাজেহাল ফারিয়া

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
পূজার ছুটিতে স্বামীসহ কক্সবাজার ঘুরতে গেলেন নায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যেখানে আমার আত্মা খুঁজে পায় আপন ঠিকানা।’
ছবি: ফেসবুক থেকে
অন্যদিকে আরেক নায়িকা পূজা চেরী ঘুরে সময় কাটাচ্ছেন। তবে কোথায় রয়েছেন সেটা উল্লেখ করেননি। হাতে মেহেদিতে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ম্লান হয়ে আসা সূর্যের আলো আর গোধূলির নীরবতার মাঝখানে, নিজের আরও একটু গভীর সত্তাকে খুঁজে পেলাম।’
ফেসবুকে সাদা–কালো ছবি পোস্ট করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। লিখেছেন,‘এখানে থমকে সময়।’
অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘গ্রীষ্মে ৪০ ডিগ্রি সেলসিয়াসে আমি। গরমে নাজেহাল, কিছুই করার শক্তি নেই। তবু এত জেদি যে ছুটির দিনটা ঘরে বসে নষ্ট করতে রাজি নই! হাতপাখাই এখন আমার বেঁচে থাকার সঙ্গী!’
শাড়ি পরতে ভীষণ পছন্দ করেন আইশা খান। তাঁকে দেখা গেল লাল শাড়িতে। তিনি লিখেছেন, ‘লাল শাড়িতেই আসল বাঙালিয়ানা!’