ফেসবুকে বেশ সরব থাকেন মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। ঘোরাঘুরি কিংবা কাজের ফাঁকে তাই প্রায়ই ফেসবুকে নানান মুহূর্তের ছবি পোস্ট করেন। ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার্থে এমনটা করে থাকেন তিনি। আজ শুক্রবার ছুটির দিনে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন। গোলাপি রঙের পোশাকে ১০ স্থিরচিত্রে দেখে নেওয়া যাক মিমকে