অ্যাশলিন কাস্ত্রো
অ্যাশলিন কাস্ত্রো

অ্যাশলিন কাস্ত্রোই কি এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ‘অফিশিয়াল গার্লফ্রেন্ড’

২০২৬ বিশ্বকাপকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় আছেন খেলোয়াড়দের স্ত্রী ও প্রেমিকারাও। সেই তালিকায় সবচেয়ে বেশি চর্চিত নামগুলোর একটি অ্যাশলিন কাস্ত্রো। ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহামের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের পর থেকেই মার্কিন এই সোশ্যাল মিডিয়া তারকা আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসেন। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন তাঁকে ঘিরে কৌতূহল।

অ্যাশলিন কাস্ত্রো একজন মার্কিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি মূলত ফ্যাশন, ভ্রমণ ও লাইফস্টাইল কনটেন্ট তৈরি করেন
২০২৫ সালের শুরুতে জুড বেলিংহামের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন প্রথম ছড়িয়ে পড়ে। ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে লাইক ও ইন্টারঅ্যাকশন থেকেই ভক্তদের মধ্যে সেই আলোচনা শুরু হয়
২০২৫ সালের জুনে স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচে বেলিংহামের মা ডেনিস বেলিংহামের সঙ্গে গ্যালারিতে দেখা যায় তাঁকে। একই মাসে বেলিংহামের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত বার্তাও শেয়ার করেছিলেন তিনি
২০২৫ সালের সেপ্টেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন অ্যাশলিন
২০২৬ সালের এপ্রিলে মাদ্রিদের মুতুয়া মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে জুড বেলিংহামের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সেই উপস্থিতির পর ইউরোপের ক্রীড়া ও বিনোদনভিত্তিক গণমাধ্যমে তাঁকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়