তিশাকে এত গোলাপ কে দিল, ভক্তের প্রশ্ন

ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয়। তাঁর কাজ তাঁর ঘোরাঘুরিসহ বিভিন্ন বিষয় ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। গতকাল ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তাঁর বেশ কয়েকটি নাটক। কাজের ব্যস্ততা শেষে এবার তিনি নিজের কিছু ছবি শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে। দেখে নেওয়া যাক সেই ছবিগুলো।
কালো পোশাকে গোলাপ ফুলের তোড়া হাতে আজ বিকেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তানজিন তিশা
কালো পোশাকে গোলাপ ফুলের তোড়া হাতে আজ বিকেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন তানজিন তিশা
অনেকগুলো গোলাপ ফুল দিয়ে সাজানো ফুলের তোড়া
ছবি পোস্ট করার সঙ্গে সাড়া পড়ে গেছে। এক ঘণ্টার মধ্যেই ৩০ হাজার  প্রতিক্রিয়া এবং ২ হাজার মন্তব্য করেন ভক্তরা।
মন্তব্যের ঘরে অনেক ভক্তই প্রশংসা করে মন্তব্য করলেও এক ভক্ত তাঁর দিকে প্রশ্ন ছুড়ে দেন, কে দিল এত গোলাপ? যদিও এর কোনো উত্তর দেননি অভিনেত্রী
ভালোবাসা দিবসে সবাই উপহার পায়, তেমনি তানজিন তিশাও উপহার পেয়েছেন গোলাপি টেডি বিয়ার আর লাল, নীল ও হলুদ ফুল আর চকলেট দিয়ে সাজানো গিফট বক্স
কয়েক দিনে আগে বেগুনি রঙের থিমে সেজেছিলেন এই অভিনেত্রী। বেগুনি জিনস আর টপসের সঙ্গে পরেছিলেন সাদা জ্যাকেট
ভালোবাসা দিবসে ‘কোথায় খুঁজি তারে’, ‘মেমর অব লাভ’, ‘দ্য পিকআপ আর্টিস্ট’সহ বেশ কয়েকটি নাটকে দেখা যাবে এই অভিনেত্রীকে।