সন্তান জয় ও জিয়াকে কোলে নিয়ে ছবি শেয়ার করে প্রীতি জিনতা লিখলেন, ‘আমি কখনো বুঝিনি, কেন আমাকে আমার মা এতবার ফোন করে, কেন আমায় নিয়ে এত চিন্তা করে, কেন সারাক্ষণ আমি কোথায় আছি জানতে চায়, যত দিন না আমি নিজে মা হয়েছি। এখন ধীরে ধীরে বুঝতে পারছি, কেন মা বারবার ফোন দিতেন। নিজের ব্যাপারে আগে ভাবা থেকে এখন বাচ্চাদের কথা আগে চিন্তা করা। বুঝতে পারছি মাতৃত্ব আসলে ঠিক কী! এটা দারুণ, সুন্দর সঙ্গে একটু ভয়েরও। আশা করছি, আমার সন্তানেরা আমার থেকে একটু বেশি সেনসিটিভ হয়ে নিজের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে, মাকে বুঝবে। তেমনই আমি আর পাঁচটা পায়ের মতোই শিখব কীভাবে বাচ্চাদের আরও ভালোবাসতে হয় এবং ওদের থেকে কোনো প্রত্যাশা রাখতে হয় না। নিজের সেরাটা দেব, যাতে ওরা নিজেদের সেরা দিতে পারে এই সমাজকে। বিশ্বের সব মাকে মা দিবসের শুভেচ্ছা।’আলিয়া লিখেছেন, ‘আমার সুন্দরী মায়েরা।’ সঙ্গে লেখেন, ‘শুভ মা দিবস, আসলে সব দিনই মায়েদের দিন।’ সেলফি স্টিকে মুঠোফোন আটকে দুই মায়ের সঙ্গে ছবি তুলতে মশগুল আলিয়া, ছবিতে উঁকি মারতে দেখা গেল রণবীরের ভগ্নিপতি ভারত সাহানিকেও।
বিজ্ঞাপন
ক্যাটরিনা কাইফ মা সুজান টারকোটের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করেন। ক্যাপশনে ক্যাট লেখেন, ‘শুভ মা দিবস’।
বিজ্ঞাপন
করন জোহর মায়ের সঙ্গে ছবি দিয়ে লিখেন, ‘সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’ কৃতি শ্যানন মায়ের সঙ্গে একটা সেলফি পোস্ট করেন এবং লিখেছেন, ‘আমাদের বাড়ির শিশুকে মা দিবসের শুভেচ্ছা! অপরূপ সুন্দরী মাম্মা, তোমাকে আপনাকে ধন্যবাদ। আমি তোমাকে সব সময় হাসিখুশি দেখতে চাই, তোমাকে ভালোবাসি!’ আনুশকা শর্মা মা এবং তাঁর সন্তানের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘মা দিবসের শুভেচ্ছা মা। আপনাকে ধন্যবাদ আমার দেখাশোনা করার জন্য। বিশেষ করে গত বছর এবং কয়েক মাস আমার জন্য এত বড় সমর্থন হওয়ার জন্য।’মায়ের সঙ্গে ছবি শেয়ার করলেন অক্ষয় কুমারও। মর্মস্পর্শী বার্তায় লিখলেন, ‘এমন কোনো দিন নেই যে তোমার কথা মনে পড়ে না। কিন্তু আজ সবার মা দিবসের ছবি দেখে আরও বেশি করে মনে পড়ছে।’মায়ের স্মৃতিতে আবেগঘন জাহ্নবী কাপুর। মা শ্রীদেবীর সঙ্গে ছোটবেলার এক ছবি শেয়ার করে লিখলেন, ‘তোমার অনুপস্থিতিতেও আমি তোমায় অনুভব করি। পৃথিবীর সবচেয়ে ভালো মা তুমি, অনেক ভালোবাসি।’ ভিকি কৌশল তো একেবারে তাঁর বিয়ের ছবি শেয়ার করলেন, যেখানে তিনি মায়ের সঙ্গে নাচছেন। পোস্টের ক্যাপশনে লেখেন, ‘মায়ের ছায়ায়। শুভ মা দিবস।’ অভিনেত্রী মৌনী রায় তাঁর মা ও শাশুড়ি—দুই মায়ের ছবি একসঙ্গে শেয়ার করে লেখেন, ‘আজ মায়েদের দিন। পৃথিবীর সব মা ভালো থাকুক।’ দুই সন্তানের সঙ্গে ছবি শেয়ার করে তাদের ইঙ্গিত করে কারিনা কাপুর লেখেন, ‘আমার জীবনের স্থায়িত্ব ও উদারতা। শুভ মা দিবস।’