গত শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘সূর্যবংশী’। এটি রোহিত শেঠির পুলিশ ফ্রাঞ্চাইজির নতুন সিনেমা। এরই মধ্যে ছবিটি ঢুকে পড়েছে ১০০ কোটির ক্লাবে। বলিউড বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দাবি, রোহিত শেঠির ১০০ কোটির মাইলফলক পার হওয়া সবচেয়ে বেশি ছবির। এই পরিচালকের ৯টি ছবি ঢুকেছে ১০০ কোটির ক্লাবে।
