‘ট্রয়’ ছবিতে ব্র্যাড পিটের নায়িকা ঐশ্বরিয়া রাই। কী ভড়কে গেলেন তো! শুধু ‘ট্রয়’ নয়, এমন অনেক ছবি ছেড়ে দিয়েছিলেন অ্যাশ, পরে সেগুলো বক্স অফিসে ঝড় তুলেছিল।
বিনোদন ডেস্ক
‘কুছ কুছ হোতা হ্যায়’-এর টিনাকে মনে আছে? রানী মুখার্জির জায়গায় দেখা যেতে পারত ঐশ্বরিয়া রাইকে।
বিজ্ঞাপন
‘বীর-জারা’ ছবিতে শাহরুখের নায়িকা হওয়ার প্রথম প্রস্তাব এসেছিল ঐশ্বরিয়ার কাছেই।
বিজ্ঞাপন
রাজ কুমার হিরানির পছন্দ ছিলেন ঐশ্বরিয়া রাই। ‘মুন্না ভাই এম.বি.বি.এস.’-এ অবশ্য ওই চরিত্র করেছেন গ্রেসি সিং।‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে আমিরের সঙ্গী হওয়ার কথা ছিল ঐশ্বরিয়ার। বিধি বাম, নায়িকা হয়েছিলেন কারিশমা কাপুর।ঐশ্বরিয়া হলিউডে ছবি করেননি, এমনটি নয়। ‘ট্রয়’ ছবির প্রস্তাবে রাজি হলে ইতিহাসের অংশ হতে পারতেন।‘দেবদাস’ ছবির ‘ডোলা রে ডোলা’ গানের মতোই আরেকটি গান করা হয়েছিল ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে। ঐশ্বরিয়া রাজি হলে প্রিয়াঙ্কার জায়গায় দেখা যেত তাঁকে।