আহত হননি সামান্থা-বিজয়,গাড়ি নদীতে পড়ার খবরটি গুজব

স্টান্টম্যানের বদলে এখন নিজেরাই স্টান্ট করতে বেশি পছন্দ করেন চলচ্চিত্রজগতের নায়ক-নায়িকারা। আর তারই মাশুল দিতে হলো দুই জনপ্রিয় দক্ষিণি তারকা সামান্থা আর বিজয়কে। এই দুই তারকা স্টান্ট করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন। তবে এ খবরটি গুজব বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।

এর আগে গুজব ছড়িয়ে পড়ে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে শুটিং চলাকালীন এক স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এই দুই অভিনয়শিল্পী।

বিজয় দেবেরাকোন্ডা

সামান্থা আর বিজয় অভিনীত ‘কুশি’ ছবিটি এ বছর ২৩ ডিসেম্বর মুক্তি পাবে। এই ছবিকে ঘিরে ক্রমেই উন্মাদনা বাড়ছে।