চল্লিশ পেরিয়েও চালশে নয়

একসময় বলিউড মাতিয়েছেন তাঁরা। সময় গড়িয়ে পড়লে নতুনদের জায়গা করে দিয়েছেন। তবে নিজেদের সৌন্দর্যে এতটুকু বয়সের ছাপ পড়েনি। মন ও শরীর—দুই দিক দিয়েই এখনো সৌন্দর্য দিয়ে আনন্দ দিয়ে যাচ্ছেন এই বলিউড তারকারা।

কিছু বলিউড অভিনেত্রী আছেন, যাঁদের বয়স চোখে পড়ে না। শিল্পা শেঠি তাঁদের মধ্যে অন্যতম। বয়স ৪৬ বছর। এখনো নিজের ফিটনেস ধরে রেখেছেন।
ইনস্টাগ্রাম
বিশ্বাস করুন আর নাই-ই করুন, মালাইকা অরোরার বয়স ৪৮ বছর। নিজের ফিটনেস ও ত্বকের দিকে আলাদা মনোযোগ তাঁর। তাঁকে দেখলে কে বলবে, ৫০ ছুঁই ছুঁই তিনি
সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই এখন কাজে অনিয়মিত। তাতে কী? সৌন্দর্য এতটুকু কমেনি। তিনিও ৫০-এর কাছাকাছি। বয়স মাত্র ৪৮ বছর!
মাধুরী দীক্ষিতকে দেখার পরে অনেকেই বয়স ভুলে যান। কী দরকার বয়স জেনে। বয়সের সঙ্গে মাধুরীর কোনো সম্পর্ক নেই! চিরসবুজ এই নায়িকার বয়স ৫৪ বছর
রাভিনা ট্যান্ডনকে দেখে কে বলবে, তাঁর বয়স ৪৭ বছর। এখনো যেন তরুণীর মতোই লাগে তাঁকে
বয়সের হিসাব করলে ৪৭ বছর। কিন্তু শারীরিক ও মানসিক সৌন্দর্যে অনেক তরুণীই কারিশমা কাপুরের কাছে হেরে যাবেন
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এখনো রোমান্টিক ছবি হিসেবে যেন সমসাময়িক। ছবির অভিনেত্রী কাজলও যেন তা-ই। ৪৭ বছর বয়সেও এখনো আকর্ষণীয় তিনি
৪৭ বছর বয়সী নতুন মা প্রীতি জিনতা। কিন্তু তাঁর গ্ল্যামার এখনো আছে ঠিক আগের মতোই
বয়স ৫১ হলে কী হবে, বলিউড অভিনেত্রী টাবুর দিকে তরুণেরা হাঁ করে তাকিয়ে থাকলে অবাক হওয়ার কিছু নেই