৫. ৬.৭. ৩৭ বছর বয়সী আল্লু অর্জুনের স্ত্রীর নাম স্নেহা রেড্ডি। ছেলের নাম আল্লু আয়ান আর মেয়ের নাম আল্লু আরহা।
৫. ৬.৭. ৩৭ বছর বয়সী আল্লু অর্জুনের স্ত্রীর নাম স্নেহা রেড্ডি। ছেলের নাম আল্লু আয়ান আর মেয়ের নাম আল্লু আরহা।

ছবিতে আল্লু অর্জুনের বিয়ের ১০ বছর

প্রথম দর্শনে প্রেম—এমনটা বিশ্বাস করেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। না করে আর উপায় কী! নিজের জীবনে যে ঘটেছে এমন ঘটনা। গিয়েছিলেন বন্ধুর বিয়ে খেতে। সেখানে গিয়ে নিজের বিয়ের ব্যবস্থা করে ফিরেছেন। স্নেহা রেড্ডিকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় আল্লু অর্জুনের, যাকে বলে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। আল্লু অর্জুন তখন সবে তারকা হতে শুরু করেছেন। তাঁর সে বন্ধুর মাধ্যমেই নম্বর জোগাড় করেন স্নেহার। এরপর যা হয়, তা হলো। মেসেজ চালাচালি, ফোনে কথা বলা, প্রেম। তারপর মেয়ের পরিবার থেকে না মানা! সবই হয়েছে নিয়ম করে। ২০১১ সালের ৬ মার্চ ধুমধাম করে বিয়ে করেন এই জুটি। গতকাল ছিল এই জুটির দশম বিবাহবার্ষিকী। এই উপলক্ষে এক ছেলে আর এক মেয়েকে বাড়িতে রেখে এসে দুজনে মিলে ঘুরছেন তাজমহলে। সঙ্গে আছে সেসব মুহূর্তের ছবি তোলার আর ভিডিও করার জন্য একটা দল। ইতিমধ্যে বেশ কয়েকটি ছবি চলে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই ছবি পোস্ট করে আল্লু অর্জুন লিখেছেন, রোলার কোস্টারে ভ্রমণের ১০ বছর
আল্লু অর্জুনরা নিজেদের দশম বিবাহ বার্ষিকী উদযাপন করতে গিয়েছেন তাজমহলে
এই ছবির ক্যাপশনে আল্লু লিখেছেন, ‘কী দারুণ গেল আমাদের ১০টা বছর। সামনে এ রকম আরও অনেক দুর্দান্ত সময় অপেক্ষা করছে।’
তাজমহলের সামনে আরেকটি ছবি
এটি তাঁদের বিয়ের ছবি।
রঙ মেখে বাবা মেয়ে
এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার আল্লু অর্জুনের। ‘ফ্যামিলি ম্যান’ হিসেনেবে নামডাক আছে তাঁর
আল্লু নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, ‘হ্যাপি ফাদার’
৩৭ বছর বয়সী আল্লু অর্জুনের স্ত্রীর নাম স্নেহা রেড্ডি। ছেলের নাম আল্লু আয়ান আর মেয়ের নাম আল্লু আরহা।
মেয়ে বলতে পাগল এই বাবা
আল্লু অর্জুনদের বিয়ের আরেকটি ছবি
স্ত্রীর জন্মদিনে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি বাকি সব জন্মদিনে এভাবেই তোমার পাশে দাঁড়িয়ে কেক কাটতে চাই, সুইটি।’