কান চলচ্চিত্র উৎসব তারকাদের বাহারি পোশাকে ঝলমলিয়ে ওঠে। শাড়িতে আলো ছড়িয়েছিলেন যেসব তারকা, তাঁদের নিয়ে আজকের আয়োজন।
বিনোদন ডেস্ক
কানে প্রায় নিয়মিত ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০৩ সালে পরেছিলেন উজ্জ্বল সবুজ রঙের শাড়ি। অন্য অনেক আসরেও ঐশ্বরিয়ার পরনে ছিল শাড়ি।
বিজ্ঞাপন
ফ্যাশনপ্রিয় সোনম কাপুর পরেছিলেন সোনালী রঙের এমব্রয়ডারি করা সাদা শাড়ি। সঙ্গে ছিল স্বর্ণালী জ্যাকেট।
বিজ্ঞাপন
শাড়িতেই স্বচ্ছন্দ বিদ্যা বালান। ২০১৩ সালে কানেও ব্যতিক্রম হয়নি।অভিনেত্রী হুমা কুরেশীও সাদা শাড়ি পরেছিলেন কানের ২০১৯–এর আসরে২০০৭ সালে ধূসর সাদা ও সিলভার জর্জেট শাড়িতে বিপাশা বসু। ২০১০ সালে তামাটে রঙের কাজে সাদা শাড়িতে দীপিকা পাড়ুকোন।