বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় শিল্পী কনিকা কাপুর। বর গৌতম হাতিরামানি লন্ডনের ব্যবসায়ী, যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কনিকারগৌতম ও কনিকার বিয়ে লন্ডনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোবলিউডের ‘রাগিনি এমএমএস টু’ ছবিতে কনিকার গাওয়া ‘বেবি ডল’ গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করেসম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে তাঁর গাওয়া ‘ওঁ বলেগা ইয়া ওঁওঁ বলেগা সালা’ গানটিও উষ্ণতা ছড়ায় দক্ষিণ এশিয়ায়
বিজ্ঞাপন
সর্বশেষ গত ২৮ এপ্রিল ‘বুহে বারিয়ান’ শিরোনামে প্রকাশিত হয় কনিকার একটি সংগীতচিত্র। ভীষণ আলোচিত হয়েছে গানটিএর আগে ‘চিটিয়া কালাইয়া’সহ তাঁর গাওয়া বেশ কিছু গান ভীষণ জনপ্রিয়তা পায়
বিজ্ঞাপন
বাংলাদেশের ‘রক্ত’ ছবিতে কনিকার গাওয়া ‘ডানাকাটা পরী’ গানটি ভীষণ জনপ্রিয়তা পেয়েছিলসেরা কণ্ঠশিল্পী হিসেবে কনিকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার জয় করেছেনএটি কনিকার দ্বিতীয় বিয়ে। এর আগে মাত্র ১৮ বছর বয়সে রাজ চন্দকের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনিমেহেদি অনুষ্ঠানে গৌতম ও কনিকা নাচ করছেন। কনিকার আগের স্বামী রাজাও লন্ডনপ্রবাসী ব্যবসায়ী ছিলেন। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের রয়েছে তিন সন্তান