ভয়ংকর বাইক দুর্ঘটনায় দক্ষিণি তারকা

দক্ষিণি জনপ্রিয় তারকা সাই ধরম তেজ
দক্ষিণি জনপ্রিয় তারকা সাই ধরম তেজ

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণি জনপ্রিয় তারকা সাই ধরম তেজ। শুক্রবার হায়দরাবাদের কেবল ব্রিজ এলাকায় কাদার কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই অভিনেতা। স্থানীয় পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটিয়েছেন এ অভিনেতা। তিনি জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীর ভাগনে।
হায়দরাবাদ টাইমস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হায়দরাবাদের দুর্গমচেরুভু কেব্‌ল ব্রিজের ওপর দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। দুর্ঘটনায় তাঁর হেলমেট উড়ে যায়। ডান চোখ, বুক ও পেটে আঘাত পান তিনি। এ সময় তাঁর স্পোর্টস বাইকের মাত্রাতিরিক্ত গতি ছিল, তার ওপর রাস্তায় কাদা থাকায় বাইকের চাকা পিছলে যায়। যে কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এই অভিনেতা।

তিনি জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবীর ভাগনে।

দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারান সাই। দ্রুত তাঁকে হায়দরাবাদের জুবিলি হিলসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে গতকাল রাত পৌনে ১১টায় অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা আজ দুপুর সাড়ে ১২টায় হেলথ বুলেটিনে জানান, সাই ধরম তেজকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন তিনি।

আগামী ১ অক্টোবর সাই ধরম তেজ অভিনীত ‘রিপাবলিক’ ছবি মুক্তি পাবে

জখম গভীর তবে যুবক এ অভিনেতার মস্তিষ্ক, মেরুদণ্ড অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। কলার বোনে চিড় ধরেছে এবং বেশ কিছু সফট টিস্যু জখম হয়েছে। আপাতত অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই।

দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারান সাই

সাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন মামা অভিনেতা চিরঞ্জীবী এবং আল্লু অরবিন্দ, পবন কল্যাণসহ পরিচিত অনেক দক্ষিণি তারকা।

অভিনেতা পবন কল্যাণও তাঁর মামা

সাই ধরম তেজের ইনস্টাগ্রামে গিয়ে দেখা গেছে, একাধিক দামি গাড়ি থাকলেও তিনি বাইক চালাতে ভালোবাসেন। প্রায়ই বাইক নিয়ে বেরিয়ে পড়েন হায়দরাবাদের রাস্তায়। আগামী ১ অক্টোবর সাই ধরম তেজ অভিনীত ‘রিপাবলিক’ ছবি মুক্তি পাবে।

তিনি বাইক চালাতে ভালোবাসেন