নুসরাতের 'স্যাক্রিফাইস!'

নুসরাত জাহান
নুসরাত জাহান

‘আজ ঈদের দিন। ঈদ মুবারক৷ সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকের দিনটা ত্যাগের দিন৷ আল্লাহ সব সময় স্যাক্রিফাইস (ত্যাগ) পছন্দ করেন৷ তাই আমি আজ আমার ইগো, নেগেটিভিটি ত্যাগ করছি৷ যাতে সব সময় আমার, আমার পরিবারের লোকজন এবং আমার কাছের সবার ভালো হয়৷ সবাই ভালো থাকবেন৷ সবাইকে ভালো রাখবেন৷’ ফেসবুক লাইভে বললেন ভারতের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল বুধবার সকালে ফেসবুক লাইভে আসেন তিনি। এই ভিডিও লাইভে তিনি আরও বলেন, ‘বেশিক্ষণ লাইভে থাকতে পারছি না। আজ আমার ছুটি নেই, কাজ রয়েছে।’

জয়া আহসানের ঈদ শুভেচ্ছা

নুসরাতের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঈদ শুভেচ্ছার সঙ্গে নিজের ‘জুলফিকার’ চলচ্চিত্রের একটি ছবি শেয়ার করেছেন। টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তনুশ্রী৷

গতকাল ঈদ উপলক্ষে বলিউডের অনেক তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, করণ জোহার ও সুস্মিতা সেন৷