
বলিউডের নায়িকাদের নিয়ে কত আজব সব গুজব। অথচ প্রিয়াঙ্কাকে নিয়ে শুধুই কাজ আর তাঁর সাফল্যের খবর। তবে কি তিনি প্রেমহীন? তাঁর জীবন আর কতকাল এমন সঙ্গীহীন কাটবে কে জানে!
এ নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি কার সঙ্গে যেন প্রেম করছেন এমন গুজবের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে কেউ নেই বিষয়টা তেমন নয়। কাজে ডুবে থাকতে পারি, কিন্তু আমার প্রেম থাকতেই পারে। তবে সেসব নিয়ে কথা বলতে চাই না।’
কথা বলতে চান না কেন? প্রেম ভেঙে গেলে খোঁচা সইতে হবে বলে? তবে এটা তো তিনি আগেই স্বীকার করেছেন যে, অতীতের সম্পর্কের ক্ষত তাঁর শুকোয়নি এখনো। তিনি বলেন, ‘একটি সম্পর্কে থেকে লুকিয়ে অন্য আর একটি সম্পর্কে যাওয়া এক ধরনের কাপুরুষতা।’
কিন্তু বিয়ে করছেন না কেন তিনি! তাঁর জবাব, বিয়ে তো অবশ্যই করব। অন্তত মা হওয়ার জন্য তো বটে। বিয়ে সেদিনই করব যেদিন আমাকে ধারণ করার মতো একজন সত্যিকারের মানুষ পাব।