পাকিস্তানি অভিনেত্রী ও মডেল আয়েজা খানের ইনস্টাগ্রাম অনুসারী কোটির কাছাকাছি। গীতি নামে টিকটকেও আছেন তিনি। বলিউড ও পাকিস্তানি তারকাদের নকল করে ভিডিও ও ছবি পোস্ট করেও তিনি আলোচিত। চলুন দেখা যাক, কতটা বলিউড অভিনেত্রীদের মতো সাজতে পারলেন আয়েজা।
বিনোদন ডেস্ক
‘হাম দিল দে চুকে সনম’ চলচ্চিত্রের ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের ঐশ্বরিয়া রাইয়ের সাজে ধরা পড়লেন আয়েজা।
বিজ্ঞাপন
আয়েজা বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের পাঁড় ভক্ত। মাধুরীর আইকনিক গান ‘এক দো তিন’ করার ছোট্ট চেষ্টা আয়েজার।
বিজ্ঞাপন
‘চাঁদনি’ ছবির হলুদ শাড়ির শ্রীদেবী হওয়ার চেষ্টা করলেন আয়েজা।বলিউড অভিনেত্রী নয়, পাকিস্তানি সংগীতশিল্পী নূর জাহানের মতো সাজলেন আয়েজা।পাকিস্তানি অভিনেতা মাহিরা খানের বলিউডে অভিষেক হয় ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে। ‘রইস’ সিনেমার ‘নূরি’ চরিত্রে একটু নিজেকে দেখে নিলেন আয়েজা। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার অঞ্জলি চরিত্রে আয়েজা। কাজলের করা চরিত্রটি ভীষণ প্রিয় এই অভিনেত্রী ও মডেলের।