শুরুতে যাঁর ছবিটি দেখলেন, তিনি নিজেই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছেন। নিয়মিতই নতুন নতুন ছবি শেয়ার করেন এই তারকা। সেসব ছবি কোনোটি সাম্প্রতিক, কোনোটি পুরোনো। চলুন দেখি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করা কিছু ছবি।
বিনোদন ডেস্ক
৪০০ প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিয়ে তিনি চলচ্চিত্র জগতে নামেন।চলচ্চিত্র জগতে পা রাখার আগে বেশ স্বাস্থ্য ছিল এই তারকার। কিন্তু প্রথম ছবিতে তাঁকে বেশ ছিপছিপে চেহারাতেই দেখা গেছে।উনি একজন ভালো আঁকিয়েও। খুব সুন্দর চারকোল পেইন্টিং করেন।
বিজ্ঞাপন
তিনি একজন বলিউড তারকা। বলা যায়, এই মুহূর্তে বলিউডে উজ্জ্বল নায়িকাদের মধ্যে তিনি একজন।১৯৯৩ সালের ১৫ মার্চ তাঁর জন্ম।প্রীতি জিনতা অভিনীত একটি ছবিতে তাঁকে শিশু শিল্পীর চরিত্রে দেখা গেছে।প্রথম ছবিতে অভিনয়ের জন্য ৩ মাসে তাঁকে ১৬ কেজি ওজন কমাতে হয়েছিল‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি।
বিজ্ঞাপন
শোনা যায়, তিনি পুরুষদের পারফিউম ব্যবহার করতে বেশি পছন্দ করেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার ভক্ত এ বলিউড অভিনেত্রী তিনি আলিয়া ভাট। প্রভাবশালী বলিউড পরিচালক, প্রযোজক মহেশ ভাটের কন্যা।শুধু পেইন্টিং নয়, গানেও বেশ পারদর্শী এই তারকা। ‘হাইওয়ে’ ও ‘হামটি শর্মা কি দুলহানিয়ে’ ছবিতে গান গেয়েছেন।