‘বাচ্চা নিবা কবে?’ বিয়ের পর এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়নি, এমন দম্পতি জগতে মনে হয় কমই আছে। দেখা যাচ্ছে, তারকারাও এই বিড়ম্বনার হাত থেকে রেহাই পাননি। কিন্তু এসব প্রশ্ন কীভাবে এড়িয়ে যান বলিউড তারকারা?
বিনোদন ডেস্ক
আনুশকা শর্মা ও বিরাট কোহলির ঘরে খুদে সদস্য ভামিকা। ‘বাচ্চা নিবা কবে?’ এ ধরনের প্রশ্ন পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিতেন আনুশকা।
বিজ্ঞাপন
‘আমাকে দেখে কি গর্ভবতী মনে হচ্ছে? যখন বাচ্চা নেব, আপনাকে জানিয়েই নেব। আপনি অনুমতি দিলে তবেই নেব, ঠিক আছে?’ এভাবেই উত্তর দেন দীপিকা পাড়ুকোন।
বিজ্ঞাপন
প্রিয়াঙ্কা চোপড়া তো টিভি লাইভেই অ্যালকোহল খেয়ে ফেলেছিলেন। যাতে বিশ্বাস হয়, তিনি মা হতে যাচ্ছেন না।শিল্পা শেঠি টুইটারে লিখেছিলেন, ‘ও ভগবান। আমি তো এমনিতেই নিয়মিত চেকআপ করাতে হাসপাতালে যাই। হাসপাতালে গেলেই কেউ গর্ভবতী হয় যায় না!’গণমাধ্যমে খবর হয়, ‘সামান্থা কি গর্ভবতী?’ উত্তরে সামান্থা আক্কিনেনি বলেছিলেন, ‘বলেন কী? তাই নাকি? খবর পেলে আমাকে জানাবেন।’