মান্নাতের সামনে উৎসব, দেখুন ছবি

বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে জামিন মঞ্জুর হলো আরিয়ান খানের। যদিও আজ রাতটাও আর্থার রোড জেলেই কাটাবেন শাহরুখপুত্র। শুক্রবার ঘরে ফিরতে পারেন। মান্নাতে আজ তাই উৎসবের আমেজ। শুধু শাহরুখ-গৌরী নন, খুশির জোয়ারে ভাসল শাহরুখের ভক্তরাও। রইল সেসবের ছবি।

আতশবাজির আলোয় মান্নাতে দেওয়ালির আমেজ।
আতশবাজির আলোয় মান্নাতে দেওয়ালির আমেজ।
চলছে আরিয়ানের ঘরে ফেরার উদ্‌যাপন।
আরিয়ানের জামিনে খুশিতে মাতল শাহরুখ-ভক্তরা। ছবি: এএনআই
আরিয়ান খান জামিন পেতেই অনেক নিশ্চিন্ত দেখাচ্ছে শাহরুখ খানকে।
বাদশার চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট। ম্যানেজার পূজা দাদলানি ও মাদক-কাণ্ডে আরিয়ানের আইনজীবীদের সঙ্গে শাহরুখ।
বৃহস্পতিবার জামিন মিললেও রাতটা জেলেই থাকতে হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া শেষে শুক্র বা শনিবার বাড়ি ফিরতে পারেন আরিয়ান।
২১ অক্টোবর আরিয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ
আদালতে আরিয়ানের আইনজীবীরা